কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হারানো মোবাইল ফোন খুঁজে বের করুন গুগলের মাধ্যমে

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

মোবাইল ফোন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে। মোবাইল ফোন ছাড়া একমুহূর্তও চলা কঠিন হয়ে পড়ে। তথ্যপ্রযুক্তির এ যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এ ডিভাইসটি। এ জন্য মোবাইল ফোনটি হঠাৎ হারিয়ে গেলে বা খুঁজে না পেলে চিন্তার শেষ থাকে না। এমন পরিস্থিতিতে মোবাইল ফোনটি খুঁজে হয়রান না হয়ে গুগলের সাহায্য নিন। গুগল ক্রোম ব্রাউজার আর তার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজেই আপনার মোবাইলটি খুঁজে পেতে পারেন!

গুগলের সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল খুঁজবেন যেভাবে : যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইন ইন করুন। তখন মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে।

তবে এ কৌশলে সফল হতে হলে হারিয়ে যাওয়া ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে। তবে নেট বন্ধ থাকলেও হতাশার কিছু নেই। কারণ ফোন চুরি হয়ে গেলে কিংবা অন্য কেউ কুড়িয়ে পেলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সময় নেট অন করবেন। তখন ফোনের সর্বশেষ অবস্থান জানা যাবে।

গুগলের মাধ্যমে ফোনটি খোঁজার সময়, হারিয়ে যাওয়া ফোনে নেট অন থাকলে লোকেশন দেখানোর সময় গুগলের আইকন সবুজ দেখাবে। আর নেট অফ থাকলে সর্বশেষ অবস্থান দেখাবে এবং আইকন হবে ধূসর।

লোকেশন অফ থাকলেও ফোনটি কোন এলাকায় আছে, সেটি দেখা যাবে। আর লোকেশন অন থাকলে গুগল ম্যাপের সাহায্যে একদম সঠিক অবস্থানে চলে যাওয়া যাবে।

এছাড়া নিজ ঘরের কোথাও পড়ে থাকা মোবাইল খুঁজে পেতে যেকোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইনইন করতে হবে। মোবাইলের লোকেশন দেখা যাবে গুগলে। এরপর ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে হবে। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করে (প্লে সাউন্ডে ক্লিক করতে হবে)। এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে রিং বাজতে শুরু করবে। যতক্ষণ না ফোনটিকে খুঁজে পেয়ে তার পাওয়ার বাটনটি চেপে ধরা হবে, ফোনের রিং বাজতে থাকবে ততক্ষণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X