কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সব ডিভাইসে একই ধরনের চার্জার ব্যবহার বাধ্যতামূলক

সব ডিভাইসে একই ধরনের চার্জার ব্যবহার বাধ্যতামূলক
ছবি : সংগৃহীত

নতুন সব স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একই ধরনের চার্জার ব্যবহার করা বাধ্যতামূলক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি কার্যকর করা নতুন নিয়মে এটি বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে ইইউতে ‘ইউএসবি-সি’ টাইপকে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য কমন স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। সব ধরনের নতুন ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য একই চার্জারসহ থাকবে দ্রুত চার্জিং প্রযুক্তি। এর ফলে ই-বর্জ্য কমবে বলে আশা করছেন তারা।

এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর শুধু ইউরোপেই নষ্ট ও ফেলে দেওয়া চার্জিং কেবল থেকে ১১ হাজার টন ই-বর্জ্য তৈরি হয়। এর আগে ২০২১ সালের দিকে সব ডিভাইসের জন্য একই প্রযুক্তিগত মান নিশ্চিত করতে নতুন আইনের প্রস্তাব করে ইউরোপিয়ার কমিশন। তাই এই বর্জ্য হ্রাস করার লক্ষ্যে সব স্মার্টফোন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য সর্বজনীন চার্জিং প্রযুক্তির প্রস্তাব করে তারা।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, একই ধরনের চার্জার ব্যবহার করার ফলে ইউরোপিয়ানদের জীবন সহজ হবে এবং ভোক্তাদের খরচও কমবে। এ ছাড়া তারা আশ্বস্ত করছেন, পুরনো চার্জার ব্যবহারের ফলে অব্যবহৃত চার্জারের সংখ্যা কমে যাবে।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করে অ্যাপল জানায়, এই প্রস্তাবের ফলে উদ্ভাবনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। মূলত প্রতিষ্ঠানটির তৈরি আইফোনগুলোতে তাদের নিজস্ব ‘লাইটনিং কানেক্টর’ ব্যবহৃত করা হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X