কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে জীবন বাঁচাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত হয়েছে চমকপ্রদ এক সিস্টেম। গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ এখন বাংলাদেশসহ ৯৮টি দেশে চালু রয়েছে, যা আগাম সতর্কবার্তা দিয়ে ভূমিকম্পের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রযুক্তি কোটি কোটি মানুষকে ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে সুরক্ষিত করেছে।

২০২০ সালে গুগল এই প্রযুক্তি প্রথম চালু করে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘অ্যাক্সিলারোমিটার’ নামক সেন্সর ব্যবহার করে এই সিস্টেম কাজ করে।

ভূমিকম্পের সময় সাধারণত দুটি প্রধান কম্পন তরঙ্গ সৃষ্টি হয় : ‘পি-ওয়েভ’ এটি দ্রুতগামী কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতিকর। অন্যটি ‘এস-ওয়েভ’ এটি ধীর গতির হলেও অনেক বেশি ধ্বংসাত্মক।

যখন কোনো অঞ্চলে ভূমিকম্পের পি-ওয়েভ অনুভূত হয় এবং একাধিক অ্যান্ড্রয়েড ফোন সেটি শনাক্ত করে, তখন ফোনগুলো সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগলের সার্ভারে পাঠায়। গুগল তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের অবস্থান ও মাত্রা নির্ণয় করে এবং এস-ওয়েভ আসার আগেই আশপাশের ব্যবহারকারীদের সতর্ক করে দেয়।

এই সতর্কতা ফোনে একটি পপ-আপ নোটিফিকেশন আকারে আসে, যা ১০ থেকে ৬০ সেকেন্ড আগেই আপনাকে জানিয়ে দেয়- ভূমিকম্প আসছে। এ সময়টুকু আপনাকে টেবিলের নিচে আশ্রয় নিতে বা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে পারে, যা জীবন বাঁচানোর জন্য অত্যন্ত মূল্যবান।

কতটা কার্যকর এই প্রযুক্তি?

গুগলের তথ্যমতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ পর্যন্ত সিস্টেমটি ১৮ হাজারের বেশি ভূমিকম্প শনাক্ত করেছে এবং ৭৯ কোটিরও বেশি সতর্কবার্তা পাঠিয়েছে। শুধু তাই নয়, এই প্রযুক্তি সফলভাবে আগাম সতর্কতা দিয়েছে ২০২৩ সালের তুরস্ক-সিরিয়া (৭.৮ মাত্রা), ফিলিপাইন (৬.৭ মাত্রা), নেপাল (৫.৭ মাত্রা) এবং ২০২৫ সালের তুরস্কের ৬.২ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রেও।

এক জরিপে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় দেড় লাখ ব্যবহারকারীর মধ্যে ৭৯ শতাংশ জানিয়েছেন, এই সতর্কবার্তাগুলো তাদের নিরাপদ আশ্রয় নিতে সাহায্য করেছে।

বাংলাদেশে কীভাবে সক্রিয় করবেন?

২০২২ সালের জুলাই থেকে বাংলাদেশেও এই প্রযুক্তি চালু হয়েছে। আপনি চাইলে খুব সহজেই এটি সক্রিয় করতে পারেন: ১. ফোনের Settings এ যান ২. Safety & emergency বা Location মেনুতে প্রবেশ করুন ৩. সেখানে Location Services বা Earthquake alerts অপশন খুঁজে বের করুন 4. এই অপশনটি অন করে দিন

একবার চালু করলেই আপনার ফোন ভূমিকম্প শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠাবে।

কিছু সীমাবদ্ধতাও রয়েছে

গবেষকরা বলছেন, যদিও প্রযুক্তিটি কার্যকর, কিছু সীমাবদ্ধতা এখনো আছে। যেমন ভূমিকম্পের মাত্রা সবসময় নিখুঁতভাবে নির্ধারণ করা যায় না, বা সতর্কবার্তা কিছুটা দেরিতে পৌঁছাতে পারে। তবে গুগল এসব দুর্বলতা কাটিয়ে উঠতে প্রতিনিয়ত কাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রের তুলনায় স্মার্টফোনভিত্তিক এই প্রযুক্তি অনেক বেশি সহজ, সাশ্রয়ী এবং দ্রুতগতিসম্পন্ন। ভবিষ্যতে এটি দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X