কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির পরামর্শ শুনে হাসপাতালে বৃদ্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানুষের নিত্যদিনের কাজে জায়গা করে নিয়েছে চ্যাটজিপিটি। শিক্ষা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্বাস্থ্যপরামর্শ—সবখানেই এখন এআইয়ের ছোঁয়া। তবে সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি ডায়েট প্ল্যান মেনে বিপাকে পড়েছেন এক বৃদ্ধ।

৬০ বছর বয়সী এক ব্যক্তি চ্যাটজিপিটির কাছে ডায়েট প্ল্যানের পরামর্শ গ্রহণ করেন। জানা যায়, ওই ব্যক্তির কোনো গুরুতর শারীরিক অসুখ ছিল না। তবে ডায়েট চার্টে চ্যাটজিপিটি তাকে সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) পরিবর্তে ‘সোডিয়াম ব্রমাইড’ ব্যবহারের নির্দেশ দেওয়া দেয়। আর ছোট এই পরিবর্তনই ডেকে আনে বিপদ।

এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। হিন্দুস্তান টাইমসের ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন: ক্লিনিক্যাল কেসেস’ প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি টানা তিন মাস অনলাইনে কেনা ব্রোমাইড লবণের বিকল্প হিসেবে খাদ্যে ব্যবহার করছিলেন। এর ফলে তার শরীরে মস্তিষ্কের সমস্যা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং ত্বকে লাল দাগসহ ব্রোমোডার্মার মতো জটিলতা দেখা দেয়। তিন সপ্তাহের নিবিড় চিকিৎসা ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক করার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, এআই থেকে পাওয়া তথ্য ভুল হওয়ার ঝুঁকি রয়েছে। এটিও মনে করিয়ে দেয় চিকিৎসকের পরামর্শ নেওয়া কতটা জরুরি। এই ঘটনার পর প্রশ্ন থেকেই যায়, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও পরামর্শের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর আসলে কতটা ভরসা করা উচিত?

স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবট ব্যবহার অনেকের কাছে সহজ সমাধান হলেও এটি চিকিৎসকের বিকল্প নয়। তাই যেকোনো স্বাস্থ্য সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X