বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

চোখের ক্যানসারে আক্রান্ত কিনা বুঝতে পারবেন মোবাইলের ফ্লাশেই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছবি তোলার সময় কি কারও চোখে ফ্ল্যাশের আলোয় সাদা রঙের প্রতিফলন লক্ষ করেছেন? সাধারণত চোখে ফ্ল্যাশ পড়লে লালচে বা সবুজাভ আলো দেখা যায়। কিন্তু যদি আলোটা একেবারে সাদা দেখায়, সেটাকে মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

চিকিৎসকরা বলছেন, এটি হতে পারে একধরনের চোখের ক্যানসার— রেটিনোব্লাসটোমা’র প্রথম লক্ষণ। বিশেষ করে শিশুদের মধ্যে এই ক্যানসারটি বর্তমানে বেশি দেখা যাচ্ছে।

এই রোগ সাধারণত চোখের রেটিনা থেকে শুরু হয়। রেটিনায় কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে ধীরে ধীরে তা পুরো চোখে ছড়িয়ে পড়ে। যদিও শিশুদের মধ্যেই এটি বেশি দেখা যায়, তবে যে কোনো বয়সেই হতে পারে। অনেক সময় দু’চোখেই একসঙ্গে এই সমস্যা দেখা দেয়।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা (NHS) জানায়, রেটিনোব্লাসটোমার আরও কিছু লক্ষণ রয়েছে যেমন—

- চোখের রঙ হঠাৎ বদলে যাওয়া

- চোখ ফুলে ওঠা

- চোখে ব্যথা বা স্থায়ী অস্বস্তি

- অস্বাভাবিকভাবে চোখ লাল হওয়া বা বারবার পানি পড়া

ছোট শিশুরা এসব বলেও বোঝাতে পারে না, তাই বাবা-মা ও অভিভাবকদের বাড়তি সচেতন থাকতে হবে। ছবি তোলার সময় এমন অস্বাভাবিক কিছু চোখে পড়লে কিংবা চোখে ব্যথা বা অস্বস্তির লক্ষণ দেখা দিলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সময়মতো চিকিৎসা শুরু হলে রেটিনোব্লাসটোমা অনেক ক্ষেত্রেই সারিয়ে তোলা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X