কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন নিয়ে চিন্তিত? বাতিলের সহজ পদ্ধতি জেনে নিন

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন নিয়ে চিন্তিত? বাতিলের সহজ পদ্ধতি জেনে নিন

এখন থেকে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা যাবে না। এ লক্ষ্যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সময়মতো তা না করলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।

বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেভাবে করবেন

মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে সিমটির অপারেটরের হেল্পলাইনে (যেমন- ১২১) কল করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই করার পর সিমটি বন্ধ করে দেওয়া হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখতে পারেন। যদি কোনো সিম আপনার না হয়ে থাকে, কিংবা অতিরিক্ত বা অপ্রয়োজনীয়, পুরোনো সিম যেটি এখন আর ব্যবহার করছেন না, সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে, অপরাধ দমনে ২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে সিম নিবন্ধন চালু করে বিটিআরসি। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি। তবে সম্প্রতি নানা বিবেচনায় একজনের নামের বিপরীতে সিম সর্বোচ্চ ১০টি করার সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X