স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

জাকেরকে নিয়ে বিরূপ মন্তব্যে বিরক্ত সিমন্স

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

অফ ফিল্ড সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট অবস্থান নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ-পূর্ব আজ শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বর্ণবাদী মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দেওয়া উচিত না।’

সিমন্সের লক্ষ্য ছিল সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের নিয়ে তৈরি হওয়া সমালোচনার দিকে। আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে কিছু মানুষ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ক্রিকেটারদের উদ্দেশ্যে গালাগাল করেছে। এরপর ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঘৃণা নয়, ভালোবাসা চাই।’

তবে এই পোস্টের প্রতিক্রিয়ায় নানা বিরূপ মন্তব্যও এসেছে।

সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখার সঙ্গে একমত নই। ব্যক্তি হিসেবে সেটি আপনার অধিকার, কিন্তু জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না।’

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলীকে নিয়ে যে ধরনের বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। সিমন্স বলেন, ‘আমি খুবই বিরক্ত এমন মন্তব্যে। এটা ভালো কিছু না। কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়রা জবাব দিক।’

তিনি আরও বলেন, সমালোচনার জবাব খেলার মাঠে দেওয়া উচিত। সেই সুযোগ ক্রিকেটাররা পাবে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ব্যথা পেছনে ফেলে বাংলাদেশ দল মাঠে নামবে দুপুর দেড়টায়।

সিমন্স যোগ করেন, ‘শেষ সিরিজের ভুলগুলো পেছনে ফেলে আমরা আমাদের দক্ষতা ও শক্তি দেখাব। আজ আমরা অনুশীলনে এমন মনোযোগ দিয়েছি যেন আগামীকাল ভালোভাবে খেলতে পারি। প্রতিটি খেলোয়াড়কে মাঠে ফোকাস রাখতে হবে।’

বাংলাদেশ দলের এই মনোযোগ ও দৃঢ়সংকল্পই হবে আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের মূল হাতিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X