কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, যা করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সেটআপের পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন-সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।

ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।

মাইক্রোসফট আরও জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানে কাজ চলছে।

উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১-এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X