কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এআই যুগে ভবিষ্যৎ প্রস্তুতি : আইএসইউ আইটি ক্লাবের আয়োজনে সেমিনার

এআই যুগে ভবিষ্যৎ প্রস্তুতি : আইএসইউ আইটি ক্লাবের আয়োজনে সেমিনার। ছবি : সংগৃহীত
এআই যুগে ভবিষ্যৎ প্রস্তুতি : আইএসইউ আইটি ক্লাবের আয়োজনে সেমিনার। ছবি : সংগৃহীত

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং : প্রযুক্তিগত পরিবর্তন ও ভবিষ্যতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনার আয়োজন করে আইএসইউ আইটি ক্লাব।

প্রধান বক্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও টেক ইনফ্লুয়েন্সার সুমিত সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এআই ব্যবহারে নীতি-নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য শুধু কোডিং জানাই যথেষ্ট নয় বরং এআই টুলস ব্যবহার, সমন্বিত চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা অর্জন করার দিকেও বিশেষ নজর দিতে হবে।

এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এআই যুগে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি শেখা, সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক প্রজেক্টে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমান, একই বিভাগের শিক্ষক হাসিবুল ইসলাম পিয়াল, মেখলা মরিয়মসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আইটি ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা।

সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সফটওয়্যার খাতের পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আইএসইউ আইটি ক্লাবের নেতারা জানায়, ভবিষ্যত প্রযুক্তি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X