কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : পলক

স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন অতিথিরা। ছবি : কালবেলা
স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন অতিথিরা। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে বলে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) জুনাইদ আহমেদ পলক। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে বগুড়াসহ দেশজুড়ে স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২৪ জুন) বগুড়া জেলার টিটু মিলনায়তনে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩’ এবং জেলার স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিটি বিভাগের উদ্যোগে এই মেলা ও চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বগুড়াবাসীদের আশ্বাস দিয়ে বলেন, শিগগিরই জেলায় ১০০ একর জায়গাজুড়ে বগুড়া শিল্পনগরী-২ হিসেবে হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে সেখান থেকেই মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের মতো হার্ডওয়্যার উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হবে।

পলক আরও বলেন, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে। দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানে এলইডিপি প্রকল্প থেকে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সার সুরাইয়া তাবাসসুম ও আশিকুর রহমান উদ্যোক্তা হিসেবে তাদের সফলতার গল্প শুনান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বগুড়া জেলার ৪৮ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। মেলায় সরকারি-বেসরকারি মোট ৩৩ প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। চাকরিপ্রার্থী ছয় হাজার ৭১৫ জন তরুণ-তরুণী অনলাইন ও অফলাইনে নিবন্ধন করেন। তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্ৰহণ করে যোগ্যতা অনুযায়ী ৩০ জনকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচন করা হয়।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন, শেখ রাসেল ডিজিটাল প্রকল্পের পরিচালক এস এ এম রফিকুন নবী, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১০

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১১

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১২

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১৩

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৪

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৫

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১৬

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১৭

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১৮

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৯

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X