কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

অনিদ্রা শনাক্ত করবে ই-ক্যাপসুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্লিপ অ্যাপনিয়া বা নিদ্রাকালীন শ্বাসব্যাঘাত রোগে মানুষের ঘুমের ক্ষতি হয়। ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। আর ঘুম কম হওয়ার কারণে দেখা দেয় নানা রোগ। এই স্লিপ অ্যাপনিয়া রোগ শনাক্ত করতে রোগীকে ঘুমের ল্যাবে গিয়ে রাতও কাটাতে হয়। যেখানে রোগীর শরীরে সেন্সর, মনিটর যুক্ত থাকে। বিষয়টি বেশ খরুচে।

সম্প্রতি এমআইটি, সেলেরো সিস্টেমস এবং ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির গবেষকরা প্রক্রিয়াটিকে সহজ করতে একটি ক্যাপসুল আবিষ্কার করেছেন। এই ক্যাপসুল মুখেই খাওয়া যাবে। এর পরই রোগীর শরীরে রোগের লক্ষণগুলো পর্যবেক্ষণ করা যাবে।

ক্যাপসুলটি শরীরে প্রবেশ করার পর সেটি রোগীর শ্বাস-প্রশ্বাসের হার এবং হৃৎপিণ্ডের অবস্থা জানাবে। স্লিপ অ্যাপনিয়ার পাশাপাশি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজও শনাক্ত করতে পারবে এটি।

ক্যাপসুলে একটি অ্যাক্সিলোমিটার রয়েছে, যা হৃৎপিণ্ডের স্পন্দন এবং ফুসফুসের প্রসারণের ফলে সৃষ্ট সামান্য নড়াচড়াও শনাক্ত করে। ক্যাপসুলে দুটি ক্ষুদ্র ব্যাটারি এবং একটি ওয়্যারলেস অ্যান্টেনা আছে রয়েছে, যা থেকে সংকেত বাইরে আসবে।

পরীক্ষায় ক্যাপসুলটি শ্বাস-প্রশ্বাসের হার এবং হৃৎস্পন্দন সঠিকভাবে পরিমাপ করতে পেরেছে। একটি পরীক্ষায় গবেষকরা দেখিয়েছেন সেন্সরটি শ্বাস-প্রশ্বাসের হারের মাধ্যমে বিষণ্নতাও নাকি শনাক্ত করতে পারে। এতে মাদক গ্রহণের ফলে শরীরের অস্বাভাবিক ক্রিয়াও ধরা পড়ে। আপাতত ক্যাপসুলটিকে আরও উন্নত করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X