বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দোকানের মালামাল নিয়ে ফেরা হলো না ব্যবসায়ীর

দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ । ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ । ছবি : কালবেলা

নরসিংদীর বেলাবোতে ট্রাকচাপায় আলকাছ নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়ার বাড়ি একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী দোকানের মালামাল কেনার জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজারে যায়। সেখান থেকে মালামাল নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে পেছন থেকে ভৈরবমুখী একটি ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X