কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিতে যথাযথ প্রশ্ন লেখার নিয়ম

চ্যাটজিপিটি । ছবি : সংগৃহীত
চ্যাটজিপিটি । ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দিকে ঝুঁকছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। এখন দৈনন্দিন নানা কাজে চ্যাটজিপিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত কাজে অনেকেই এই টুল ব্যবহার করছেন। তবে চ্যাটজিপিটি থেকে কাঙ্ক্ষিত ও নির্ভুল উত্তর পেতে সঠিক প্রশ্ন বা প্রম্পট লিখতে হয়। প্রম্পটের লেখা ও বিবরণ যথাযথ হলে এবং সঠিকভাবে প্রশ্ন করতে পারলে চ্যাটজিপিটিও সে অনুযায়ী উত্তর সাজিয়ে তা প্রদর্শন করে। প্রম্পট লেখার সময় কিছু কৌশল অবলম্বন করতে হয়।

স্পষ্ট নির্দেশনা : উদাহরণ দেওয়া এবং শব্দসীমা লেখা

চ্যাটজিপিটির প্রম্পটে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে। শব্দসীমা, লেখার ধরন, আঙ্গিক ইত্যাদি বিষয় স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এ জন্য ব্যবহারকারী প্রম্পটে উদাহরণও তুলে দিতে পারেন। যেমন যদি কোনো একটি পাখি সম্পর্কে লিখতে বলা হয়, তাহলে প্রম্পটে সেই পাখির আচরণ, রংসহ আরও প্রাসঙ্গিক তথ্য ও উদাহরণ দিতে হবে। প্রম্পটে শব্দসীমা উল্লেখ করতে হবে। ফলে লেখাটি দীর্ঘ হবে নাকি ছোট হবে, তা বুঝে উত্তর তৈরি করতে পারবে চ্যাটজিপিটি।

সূত্র দেওয়া

অভিযোগ রয়েছে চ্যাটজিপিটির দেওয়া উত্তরে অনেক ভুল তথ্য থাকে। ফলে তথ্য ও উপাত্তনির্ভর লেখা হলে প্রম্পটে অবশ্যই তথ্যের সূত্র বা রেফারেন্স দিতে হবে। তখন চ্যাটজিপিটি এসব রেফারেন্সের ভিত্তিতে তার উত্তর সাজাবে। ফলে তথ্যগত ভুলের শঙ্কা থাকবে না।

সহজ ও সংক্ষিপ্ত প্রম্পট লেখা

ওপেন এআই বলছে, প্রম্পট জটিল ও দীর্ঘ হলে ভুল উত্তর পাওয়ার শঙ্কা বেশি থাকে। তাই প্রম্পট লিখতে হবে সহজ করে। দীর্ঘ কোনো নথির ভিত্তিতে লেখা চাইলে প্রম্পটে সেই নথির একটি সারাংশ দেওয়া যেতে পারে।

লেখার ধরন উল্লেখ করা

চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত উত্তরের ধরন কেমন হবে, অবশ্যই তা প্রম্পটে উল্লেখ করতে হবে। প্রাতিষ্ঠানিক কাজের লেখার ধরন আর ব্যক্তিগত আলাপচারিতার ধরন আলাদা হবে। আবার অনেকেই লেখায় কিছুটা রসিকতাও রাখতে চান। তাই প্রম্পটে লেখার ধরন উল্লেখ করতে হবে।

যথাযথ প্রশ্ন

প্রম্পটের প্রশ্ন হতে হবে ‘ওপেন-এন্ডেড’। অর্থাৎ প্রশ্ন যাতে এমন না হয় যার ভিত্তিতে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর পাওয়া যায়। এ জন্য যথাযথভাবে প্রশ্ন লিখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X