কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

পলকের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক

আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। দূতাবাসের ডিপার্টমেন্ট অব কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল জো ইয়াং বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর দপ্তরে উভয়পক্ষের মধ্যেকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিটি বিভাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তারা বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশন্সসহ আইসিটি ইনিশিয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

এ সময় বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন সাইবার নিরাপত্তায় কর্মরত দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাইবারকে সহযোগিতার মাধ্যমে কীভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিইআইইডি, ইডিজিই এবং শিফট প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং মার্কিন অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি স্পেস এক্স এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান পলক।

প্রতিমন্ত্রী ক্যাশলেস ও ইনক্লুসিভ সোসাইটির গুরুত্বসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দুদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই লক্ষ্যগুলো নিয়ে একসঙ্গে কাজ করার বেশ সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক অফিসার জেমস এস গার্ডিনার এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X