কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআরসিতে ডিজিটাল সেবার প্রদর্শনী

বিটিআরসি কর্তৃক উদ্ভাবিত ডিজিটাল সেবাসমূহের প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বিটিআরসি কর্তৃক উদ্ভাবিত ডিজিটাল সেবাসমূহের প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক কমিশনের উদ্ভাবিত ডিজিটাল সেবাসমূহের প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয় প্রাঙ্গণে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌ: মো. মহিউদ্দিন আহমেদ।

উদ্বোধন পরবর্তীতে তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং উদ্ভাবন কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তাদের গ্রাহকবান্ধব উদ্ভাবনের বিষয়ে কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিটিআরসির প্রতিটি উদ্ভাবনই একাধারে সেবাদান পদ্ধতিকে যেমন সহজ করেছে তেমনি জনসাধারণ এবং কমিশনের সেবা গ্রহীতাদের জন্য সুফল বয়ে এনেছে। সৃজনশীলতাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কমিশনের অভ্যন্তরে উদ্ভাবনী প্রতিযোগিতার মাধ্যমে বিটিআরসি স্মার্ট বাংলাদেশের ‘ড্রাইভিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তীতে কমিশনের ভাইস চেয়ারম্যান আমিনুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট জুরিবোর্ডের মাধ্যমে সাতটি ডিজিটাল সেবার মধ্যে শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচিত হয় স্পেকট্রাম বিভাগের ‘নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেজ’।

সমাপনীতে কমিশনের চেয়ারম্যান শ্রেষ্ঠ উদ্ভাবন সংশ্লিষ্ট বিভাগকে ক্রেস্ট এবং সব অংশগ্রহণকারীকে সনদ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X