কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আশা’র আয়োজনে ‘সাহসী কন্যাদের গল্পকথা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

আশা’র আয়োজনে ‘সাহসী কন্যাদের গল্পকথা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আশা শিক্ষা কর্মসূচির আয়োজনে ‘সাহসী কন্যাদের গল্পকথা’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) আশা শিক্ষা কর্মসূচির ফেসবুক পেজে ভার্চুয়াল এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন অফিসার মুজতানিবাহ জাহান মাশরেকার সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতি তাহসিন, সেবক শিক্ষার্থী ও মেন্টর খাদিজা আক্তার, শিক্ষা সুপারভাইজার অমৃতা ইসলাম, এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস এবং কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে বক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প শেয়ার করেন। বিশেষ করে সাবেক শিক্ষার্থী জান্নাতি তাহসিন, কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং মেন্টর খাদিজা আক্তার তাদের জীবনের ব্যক্তিগত সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করেন। তারা তুলে ধরেন কীভাবে সীমিত সুযোগ, সামাজিক বাধা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও সাহস, অধ্যবসায় এবং উপযুক্ত সহায়তার মাধ্যমে তারা এগিয়ে যেতে পেরেছেন।

এসময় উপস্থিত অতিথিরা বিভিন্ন সময়ে তাদের জীবনের সংগ্রাম ও তা থেকে উত্তরণের গল্প তুলে ধরেন। তারা এসময় প্রান্তিক পর্যায়ে শিক্ষাকে এগিয়ে নিতে আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানান।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিবসের মূল উদ্দেশ্য হলো কন্যা শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার ও সম্ভাবনা নিয়ে সচেতনতা সৃষ্টি করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X