কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বেস্ট ওয়াচডগ পারফরমেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ১১ জন

হিজড়া জনগোষ্ঠীর মানবাধিকারের ভূমিকায় বেস্ট ওয়াচডগ পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ১১ জন ওয়াচডগ মেম্বার। ছবি : কালবেলা
হিজড়া জনগোষ্ঠীর মানবাধিকারের ভূমিকায় বেস্ট ওয়াচডগ পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ১১ জন ওয়াচডগ মেম্বার। ছবি : কালবেলা

মাঠপর্যায়ে হিজড়া, ট্রান্সজেন্ডার ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মানবাধিকার সমুন্নত রাখতে ও ন্যায় বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করায় ‘বেস্ট ওয়াচডগ পারফরমেন্স অ্যাওয়ার্ড- ২০২৩’ পেলেন ১১ জন ওয়াচডগ মেম্বার।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ইউএসএআইডি সমতা প্রকল্পের সহায়তায় বেসরকারি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এ পুরস্কার প্রদান করে।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানিয়া হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের (জাতি) উপপরিচালক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ড. মো. আলমগীর এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট মারজানা আক্তার উপস্থিত ছিলেন।

ড. তানিয়া হক বলেন, একবিংশ শতাব্দীতে এসেও মানুষকে অধিকার নিয়ে সংগ্রাম করতে হচ্ছে, যা খুবই বেদনাদায়ক। আশা করি, একদিন মানুষের মধ্যকার সব বৈষম্য ভুলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলবে।

বন্ধু জানায়, দেশের আটটি বিভাগে ৬৩ জন ওয়াচডগ মেম্বার থেকে পারফরমেন্সের ভিত্তিতে ১১ জনকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে হিজড়া ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১১

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১২

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৩

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৪

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৫

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৬

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৯

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

২০
X