কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিশু একাডেমিতে জাতীয় পিঠা উৎসব শুক্রবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের নেতারা। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের নেতারা। ছবি : কালবেলা

চিরায়ত বাঙালির ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরতে সপ্তদশ জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে ১০ দিনের এই পিঠা উৎসব শুরু হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম পিঠা উৎসব উদযাপনের প্রস্তুতি তুলে ধরেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ছটকু আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ।

শুক্রবার বিকেল ৫টায় এর উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। প্রধান অতিথি থাকবে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাঙালি সাংস্কৃতিক বন্ধন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সজল।

নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

৬০টি স্টলে প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে বসবেন পিঠাশিল্পীরা।

প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। বিকাল ৪টা থেকে উৎসবমঞ্চে থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

৩ মার্চ শেষ হবে ১০ দিনের এই উৎসব। সমাপনী আসরে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। শেষ দিনে সেরা ৫ পিঠাশিল্পীকে দেওয়া হবে সম্মননা স্মারক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১০

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১১

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১২

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৩

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৪

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৫

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৭

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৮

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৯

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

২০
X