কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি’র চেয়ারম্যানের সঙ্গে মহিলা পরিষদের সাক্ষাৎ 

যৌন হয়রানি প্রতিরোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
যৌন হয়রানি প্রতিরোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৪ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এর নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ ও প্রতিকারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন।

ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি থাকলেও, অভিযোগ কমিটি ঘটনার বিষয়ে তদন্তের প্রেক্ষিতে গৃহীত সুপারিশ অনেক সময় বাস্তবায়ন না হওয়া, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনার পুনরাবৃত্তি, এ ধরনের ঘটনায় ঘটনার শিকার শিক্ষক-শিক্ষার্থীর মানবাধিকার লঙ্ঘিত হওয়া, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়াসহ নারীর ক্ষমতায়নে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এর কাছে ৬ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে প্রতিটি অনুষদে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে কমিটি গঠন করা। প্রতিটি অনুষদের ডিন, অনুষদের প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী কাউন্সিলর, ছাত্র-ছাত্রীদের নিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে নিয়মিত কর্মশালার আয়োজন করা। ২০০৯ সালের মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক নির্দেশনামূলক রায়ে যে বিষয়গুলিকে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির পর ওরিয়েন্টেশন সভাতে আলোচনা করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধিতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ২০০৯ সালের মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার বিষয়টি যুক্ত করা।

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করাসহ সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা। ২০০৯ সালের মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনামূলক রায়ের আলোকে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি গঠন এবং কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কতৃর্ক কর্মশালা/প্রশিক্ষণের আয়োজন করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং এর আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. হাসিনা খান, সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ইমরান হোসেন ও সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাড. দীপ্তি রানী সিকদার, উপপরিষদের সিনিয়র আইনজীবী অ্যাড. রাম লাল রাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১০

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১২

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১৩

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৪

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৫

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৬

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৮

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৯

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

২০
X