কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন ড. ইউনূস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন ড. ইউনূস। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এ সময় তিনি এ সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএইচসিআর প্রধান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করেন। প্রধান উপদেষ্টার প্রশংসা করে ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, তিনি বাংলাদেশ পুনর্গঠনে অবিশ্বাস্যভাবে কাজ করে যাচ্ছেন।

ফোনে তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে বসবাসকারী ১০ লাখের বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন ও শরণার্থী শিবিরে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তা চান।

ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে জানান, তিনি আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১০

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১১

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১২

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৩

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৪

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৫

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৭

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৮

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

২০
X