কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইস্তাম্বুলে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৯

ইস্তাম্বুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, কয়েক ডজন প্রাণহানী। ছবি : সংগৃহীত
ইস্তাম্বুলে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, কয়েক ডজন প্রাণহানী। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। অগ্নিকাণ্ডের সময় নাইটক্লাবটিতে সংস্কার কাজ চলছিল বলে জিানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (২ এপ্রিল) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র বলছে, নাইটক্লাবটি ছিল বসফরাসের পশ্চিম তীরে ইউরোপীয় দিকে একটি ১৬ তলা আবাসিক ভবনের নিচতলায়।

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে ইস্তাম্বুল ফায়ার সার্ভিসের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক অগ্নিনির্বাপক ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ ছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স।

ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নাইট ক্লাবে সংস্কার কাজ চলছিল সেই সময় এই ঘটনা। যারা মারা গিয়েছেন ও আহত হয়েছেন তারা সমস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইস্তাম্বুলের কর্মকর্তারা। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের ম্যানেজার এবং সংস্কারের দায়িত্বে থাকা একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X