কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ড. ইউনূসের সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট সিরিল।

এ সময় তিনি বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ায় ইউনূসকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইংয় জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন।

অধ্যাপক ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিকরা সাক্ষাৎ করে অভিনন্দন জানাচ্ছেন। নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এক অনুষ্ঠানে ইউনূসের সঙ্গে দেখা করে ছবি তুলেছেন। ওই অনুষ্ঠানে অনেককে লাইনে ধরে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ছবি তুলতে দেখা গেছে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতি বলেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনে নিহিত। প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশে চলমান সংস্কার এজেন্ডা বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১০

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১১

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১২

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৩

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৪

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৫

নাহিদা আক্তারের রেকর্ড

১৬

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৭

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৮

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৯

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

২০
X