কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

কারাগারে কোরআন পাঠের প্রতীকী ছবি
কারাগারে কোরআন পাঠের প্রতীকী ছবি

কারাগারে বন্দিদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে অভূতপূর্ব সাড়া মেলেছে। ইতিমধ্যে হাফেজ হয়েছেন ১৩ হাজারের বেশি বন্দি। আহলুল বাইত নিউজ এজেন্সি (এবিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মরক্কোয়। উত্তর আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোজুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে ১৩,৪৬৪ জন বন্দি পবিত্র গ্রন্থটি মুখস্ত করেছেন। হেসপ্রেসেও একই তথ্য জানিয়েছে।

আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত গাইডেন্স প্রোগ্রাম এবং খুতবায় ৬৭ হাজারের বেশি বন্দি অংশ নিয়েছিলেন। এদের অনেকে এখনও শিখছেন। আশা করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই হাফেজ হবেন।

আগামী বছরের পরিকল্পনার কথা উল্লেখ করে কারা কর্তৃপক্ষ বলেছে, তারা ধর্মীয় ও কোরআনিক অনুষ্ঠান আয়োজনে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। বন্দিদের মূল্যবোধের উন্নতি এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে এ শিক্ষা কার্যক্রম ব্যাপক সফলতা পেয়েছে। ২০২৫ সালে কারাগারে কুরআন মুখস্থ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে। মরক্কো জুড়ে কারাগারে ইসলামী নির্দেশনা প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।

মরক্কো আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের সীমানায় অবস্থিত একটি উত্তর আফ্রিকার আরব দেশ। মরক্কোতে ইসলাম প্রধান ধর্ম। প্রায় ৯৯ শতাংশ মানুষ ইসলামের অনুসারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

স্কুল ফিডিংয়ের ডিম-বিস্কুট আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের উদ্যোগে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনা

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

১০

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১১

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

১২

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

১৩

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

১৪

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

১৫

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১৬

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১৭

পুলিশে বড় রদবদল

১৮

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৯

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

২০
X