কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতের মধ্যস্থতায় ১৯০ বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়। ছবি : সংগৃহীত
রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১৯০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে। শুক্রবার গভীর রাতে দুই দেশ এ বিনিময়ে ৯৫ জন করে মোট ১৯০ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

আড়াই বছর ধরে চলা যুদ্ধে এটি দুই পক্ষের ৫৮তম যুদ্ধবন্দি বিনিময়ের ঘটনা। শুধু আমিরাতের মধ্যস্ততায় বন্দি বিনিময় হয়েছে ৯ বার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সৈন্যরা বেলারুশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুশ সামরিক বাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, বাসে উঠছেন হাস্যোজ্জ্বল সেনারা।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিনিময়কে আমিরাত এবং রুশ-ইউক্রেনের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে।

ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেটস জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এটি ৫৮তম বন্দিবিনিময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১০

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১১

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১২

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৪

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৫

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৬

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৭

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৮

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৯

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X