কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জি-২০-এর স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

শনিবার দিল্লি সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর নতুন সদস্য হিসেবে ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
শনিবার দিল্লি সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর নতুন সদস্য হিসেবে ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

আফ্রিকা মহাদেশের ৫৫ দেশের সমন্বয়ে গঠিত আফ্রিকান ইউনিয়নকে (এইউ) জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জি-২০ সম্মেলনের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নতুন সদস্য হিসেবে আসন গ্রহণ করে আফ্রিকান ইউনিয়ন।

সম্মেলনের শুরুতে মোদি বলেন, ‘সবার অনুমোদনের ভিত্তিতে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে তার আসন গ্রহণের অনুরোধ করছি।’ এরপরই আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণ করেন। ফলে ইউরোপীয় ইউনিয়নের মতোই পূর্ণ সদস্যপদের মর্যাদা পেল আফ্রিকান ইউনিয়ন।

জি-২০-তে আফ্রিকান ইউনিয়নের যোগদানের পর এক এক্সবার্তায় মোদি বলেন, ‘জি-২০ পরিবারের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত। এটি জি-২০ কে শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বর আরও জোরদার করবে।’

বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই জি-২০ জোট। নতুন করে আফ্রিকান ইউনিয়ন যোগ দেওয়ায় এ জোটের নাম পরিবর্তন করা হতে পারে। এ ক্ষেত্রে এই জোটের নতুন নাম হতে পারে জি-২১।

এর আগে দুটি ভারতীয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, ধারণা করা হচ্ছিল, আগামী বছর নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তখন আবার জোটের সভাপতির দায়িত্ব নেবে ব্রাজিল।

তবে গত জুনে এবারের শীর্ষ সম্মেলনেই এইউকে পূর্ণ ও স্থায়ী সদস্যপদ দিতে জি-২০-এর নেতাদের চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন এইউ-এর সদস্যপদের বিষয়টি আবার সামনে আসে। জার্মানি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ আফ্রিকান ইউনিয়নের সদস্যপদের ব্যাপারে সমর্থন দিয়ে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X