কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জি-২০-এর স্থায়ী সদস্যপদ পাচ্ছে আফ্রিকান ইউনিয়ন

১৯ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি-২০। ছবি : সংগৃহীত
১৯ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি-২০। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০-এর স্থায়ী সদস্যপদ পাচ্ছে আফ্রিকা মহাদেশের ৫৫ দেশের সমন্বয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জি-২০-এর এমন পদক্ষেপের ফলে ইউরোপীয় ইউনিয়নের মতোই পূর্ণ সদস্যপদের মর্যাদা পাবে আফ্রিকান ইউনিয়ন। বিশ্বের ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই জি-২০ জোট।

আফ্রিকান ইউনিয়নের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আফ্রিকা মহাদেশের এই জোটকে জি-২০-এর স্থায়ী সদস্যপদ দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে কথা বলার অনুমোদন না থাকায় তিনি নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করেছেন।

জি-২০-এর সদস্য দেশ দক্ষিণ আফ্রিকার এক শীর্ষ সরকারি কর্মকর্তা বলেছেন, ঠিক কীভাবে আফ্রিকান ইউনিয়নকে এই জোটের অন্তর্ভুক্তি করা হবে তা নিয়ে আলোচনা চলছে। আগামীকাল শুক্রবার নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এইউ-এর সদস্যপদ নিয়ে এখনো কোনো একটি দেশের ভেটো দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এইউ-এর সদস্যপদ নিয়ে ভারতের নয়াদিল্লিতি অনুষ্ঠিত হতে যাওয়া জোটের এবারের শীর্ষ সম্মেলনেই ঘোষণা আসবে কিনা, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স। এবারের জি-২০-এর শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুদিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুটি ভারতীয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ধারণা করা হচ্ছিল, আগামী বছর নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তখন আবার জোটের সভাপতির দায়িত্ব নেবে ব্রাজিল।

তবে গত জুনে এবারের শীর্ষ সম্মেলনেই এইউকে পূর্ণ ও স্থায়ী সদস্যপদ দিতে জি-২০-এর নেতাদের চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন এইউ-এর সদস্যপদের বিষয়টি আবার সামনে আসে। জার্মানি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ আফ্রিকান ইউনিয়নের সদস্যপদের ব্যাপারে সমর্থন দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১০

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১১

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১২

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৩

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৪

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৫

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৬

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৭

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৮

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৯

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

২০
X