কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১১৩

প্লাতিয়াউ রাজ্যে বেশ কয়েকটি জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বসবাস হওয়ায় সাম্প্রদায়িক সহিংসতা লেগেই থাকে। ছবি : সংগৃহীত
প্লাতিয়াউ রাজ্যে বেশ কয়েকটি জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বসবাস হওয়ায় সাম্প্রদায়িক সহিংসতা লেগেই থাকে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতিয়াউ রাজ্যের বিভিন্ন গ্রামে সশস্ত্র গোষ্ঠীর সিরিজ হামলায় অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। চলতি বছরের মে মাসের পর এই রাজ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সশস্ত্র হামলা এটি। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

প্রাথমিকভাবে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ১৬ জন নিহত হয়েছেন। তবে এখন প্রাণহানির সংখ্যা আরও ব্যাপক বেড়ে যাওয়ার তথ্য সামনে এলো।

সোমবার প্লাতিয়াউ রাজ্যের বোকোস স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাসাহ বলেছেন, গত শনিবার থেকে শুরু হওয়া এসব হামলা সোমবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। দুদিনের হামলায় ১১৩ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সুসমন্বিতভাবে অন্তত ২০টি গ্রামে হামলা চালিয়েছে। তাদের হামলার পর ওই সব এলাকা থেকে ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় পাওয়া গেছে আরও ৩০০ জনকে। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এসব হামলার জন্য কারা দায়ী তা বলেননি কাসাহ।

মালভূমি বিশিষ্ট প্লাতিয়াউ রাজ্যটি নাইজেরিয়ার মধ্য বলয় নামে পরিচিত। রাজ্যটিতে বেশ কয়েকটি জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বসবাস হওয়ায় সাম্প্রদায়িক সহিংসতা লেগেই থাকে। মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মাঝেই প্রধানত এসব ঘটনা ঘটে। এসব সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X