কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ নিয়ে ১৫৭টি দেশে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম চালু হলো।

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মুশফিকুর রহমান মাসুম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শফিকুল ইসলাম এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মুশফিকুর রহমান মাসুম ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির বলেন, ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে নাইজেরিয়া ও পার্শ্ববর্তী চারটি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে। এসব দেশে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় বাংলাদেশের নাগরিকদের মর্যাদাও বাড়বে। ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবে।

তিনি জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও মহান মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বাংলাদেশ হাইকমিশনার লাইবেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো ও গাম্বিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান।

ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরণের অংশ হিসেবে প্রধান অতিথি কয়েকজন আবেদনকারীর কাছে ডেলিভারি স্লিপ তুলে দেন। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।

দূতাবাসের কর্মকর্তারা বলছেন, এখন থেকে দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X