কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সাংবাদিকতাবিষয়ক প্রতিষ্ঠানের জয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার একটি মামলায় দেশটির এক ক্ষমতাবান ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক একটি সংস্থা।

গতকাল সোমবার অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক প্রতিষ্ঠান আমাভুঙ্গানে সেন্টারের বিরুদ্ধে স্বাধীন সাংবাদিকতাবিরোধী একটি আদেশ বাতিলের রায় দেয় দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট। এরপর সাংবাদিকদের সুরক্ষা কমিটি সেন্টার ফর প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এক বিবৃতিতে জানায়, দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ রায় একটি বড় বিজয়।’

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

সিপিজের আফ্রিকা প্রোগ্রামের সমন্বয়কারী অ্যাঞ্জেলা কুইন্টাল বলেন, ‘ডেপুটি জজ প্রেসিডেন্ট রোল্যান্ড সাদারল্যান্ডের রায় এটা নিশ্চিত করে, অনুসন্ধানী সাংবাদিকদের স্বার্থে ফাঁস হওয়া তথ্য ধারণ ও ব্যবহারের অধিকার রয়েছে এবং দেশের আদালত নোটিশ ছাড়া পূর্বপ্রকাশিত সেন্সরশিপ বাতিল করবে না।’

সংস্থাটির প্রতিবেদনের বিষয়ে গত ১ জুন একজন বিচারক আমাভুঙ্গানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। দক্ষিণ আফ্রিকার ব্যবসাপ্রতিষ্ঠান মতি গ্রুপের গোপন আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায়টি দক্ষিণ আফ্রিকায় গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে ব্যাপক সমালোচিত হয়।

নিষেধাজ্ঞা অনুযায়ী, আমাভুঙ্গানেকে ফাঁস হওয়া নথি ফেরত দিতে বলা হয় এবং সেগুলোর ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয়।

এরপর গত ৩ জুন জোহানেসবার্গ হাইকোর্টে এ আদেশ বাতিলে জরুরি আবেদন করে আমাভুঙ্গানে। গত সপ্তাহের মূল আদেশটি বাতিলের জন্য আরেকটি আবেদন করে সংস্থাটি। এরপর গতকাল সোমবার জুলাই আমাভুঙ্গানের পক্ষে রায় দেন আদালত।

ডেপুটি জজ প্রেসিডেন্ট রোল্যান্ড সাদারল্যান্ড জানান, মতি গ্রুপের আবেদনটি বিচার প্রক্রিয়ার অপব্যবহার। এ ছাড়া বিচারক মতি গ্রুপকে আমাভুঙ্গানের আইনি খরচ পরিশোধের জন্যও নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১০

নাটকে ফেরার আভাস দিলেন মিম

১১

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

১৩

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১৪

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৭

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৮

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৯

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

২০
X