মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিহত আমিনুল ইসলাম সিদ্দিকী। ছবি : কালবেলা
নিহত আমিনুল ইসলাম সিদ্দিকী। ছবি : কালবেলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন প্রবাসে থাকা আমিনুলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার লিস্পুপুর শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আজিজ সিদ্দিকীর মেজো ছেলে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোরশেদ এলাহী অঞ্জন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে জীবিকার তাগিদে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিস্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মির্জাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গোড়াইল গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ কালবেলাকে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এক সপ্তাহের মধ্যে আমিনুলের মরদেহ দেশে আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X