কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:০১ এএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

আরেক দেশের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা। ছবি : সংগৃহীত
মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী বিমান নিখোঁজ হয়েছে। সোমবার (১০ জুন) বিমানটি নিখোঁজ হয়। মঙ্গলবার (১১ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমানটির কোনো খোঁজ মেলেনি।

দেশটির প্রেসিডেন্টের দপ্তর ও মন্ত্রিসভার বিবৃতির বরাতে বিবিসি জানায়, বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়াও আরও ৯ আরোহী ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানতে উদ্ধার অভিযান চলছে।

বিমানটি দেশটির প্রতিরক্ষাবাহিনীর। এটি সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশের উত্তরে জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল। কিন্তু তা সেখানে যায়নি।

এদিকে বাহামাস সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। সোমবার সন্ধ্যায় তার সেখানে যাওয়ার কথা ছিল।

প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা গভীর রাতে এক বক্তব্যে বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সৈন্যরা এখনও তল্লাশি চালাচ্ছে। আমি কঠোর নির্দেশ দিয়েছি যেন বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চলতে থাকে।

তিনি বলেন, এটি একটি হৃদয় বিদারক পরিস্থিতি। আমি জানি, সবাই ভীত ও উদ্বিগ্ন। আমিও খুবই উদ্বিগ্ন। কিন্তু সবাইকে আশ্বস্ত করতে চাই, বিমানটি খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চলছে। কিছুই বাদ রাখা হচ্ছে না।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ ৮ আরোহীর সবাই নিহত হন। এর আগে রহস্যজনকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। পরে উদ্ধারকারীরা দীর্ঘ সময় পর এর ধ্বংসাবশেষের খোঁজ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X