কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০২:৪০ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন বিপুল তেল-স্বর্ণ মজুত করছে চীন?

চীনের মজুদ করা সেনা। গ্রাফিক্স : কালবেলা।
চীনের মজুদ করা সেনা। গ্রাফিক্স : কালবেলা।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু দেশটি গেল কয়েক মাস ধরে হঠাৎ করেই দ্রুতগতিতে জ্বালানি তেল ও স্বর্ণের মতো পণ্য মজুত করছে। গুরুত্বপূর্ণ এই দুটি পণ্য মজুত করায় তা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেন জ্বালানি তেল ও স্বর্ণ মজুত করছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এমনকি জ্বালানি তেল ও স্বর্ণের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জোরেশোরে কাজ চালাচ্ছে চীন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা নিষেধাজ্ঞার যে খেলা খেলেছে, সেই বই সম্ভবত খুব ভালোভাবেই পড়েছেন জিনপিং। আর তাই চীনের অর্থনীতিকে একই ধরনের চাপ থেকে মুক্ত রাখতে সুরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছেন তিনি। বিদেশ নীতি বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ওয়ার অন দ্য রকস-এ এক নিবন্ধে এমনটাই লিখেছেন যুক্তরাষ্ট্রের অফিস অব নেভাল ইন্টিলিজেন্সের সাবেক প্রধান মাইকেল স্টাডম্যান।

তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন। তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কখনও তাইওয়ানে শাসন করেনি। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, ২০২৭ সালে দ্বীপটিতে হামলা চালাতে পারে চীন। যদিও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বিভেদ রয়েছে। কারও কারও মতে, আসলে চীন এমন কিছুই করবে না। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে চীন যে হারে স্বর্ণ মজুত করছে, তা নিয়ে সন্দেহ বাড়ছে পশ্চিমাদের মধ্যে।

গেল এপ্রিল পর্যন্ত টানা ১৮ মাস ধরে পিপলস ব্যাংক অব চায়না স্বর্ণের মজুত বাড়িয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই নিউজউইককে বলেন, চীনের বৈচিত্র্যপূর্ণ আন্তর্জাতিক রিজার্ভের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বর্ণ মজুত। যুদ্ধের কারণেই চীন স্বর্ণ মজুত করছে কিনা, নিউজউইকের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন পেনগুই। তার ভাষায়, দীর্ঘ মেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকেই স্বর্ণ মজুত করে যাচ্ছে চীন। তবে বেইজিংয়ের স্বর্ণ মজুতের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি তাইওয়ান।

স্বর্ণ মজুতের পাশাপাশি ব্যাপক হারে জ্বালানি তেল কিনছে চীন। এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে বেইজিং। তবে গেল বছর প্রতিদিন রেকর্ড ১ কোটি ১৩ লাখ ব্যারেল করে তেল কিনেছে জিনপিংয়ের সরকার। যদিও তেলের চাহিদা বেড়ে যাওয়ার পেছনে অন্য একটি কারণ রয়েছে। করোনাভাইরাস পরবর্তী সময়ে চীনে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যায়। তাতে চাহিদাও বেড়েছে ১০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, শুধু স্বর্ণ বা জ্বালানি তেলই নয় সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে আরও কিছু পদক্ষেপ নিয়েছে চীন। স্টাডম্যানের ভাষায়, চীন সম্ভাব্য খাদ্য ও জ্বালানি নিষেধাজ্ঞার প্রভাব কমানোর জন্য কাজ করছে। পাশাপাশি নিজেদের কৌশলগত পেট্রোলিয়াম মজুত বাড়াচ্ছে এবং নতুন উদ্দীপনা নিয়ে কয়লা-চালিত প্ল্যান্ট নির্মাণ করছে। তাইওয়ানে হামলা চালালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণেই জিনপিং এমন পদক্ষেপ নিচ্ছে বলে বিশ্বাস স্টাডম্যানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X