কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোজ্যতেলে ভেজাল, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

ভোজ্যতেলের গুদাম। ছবি : সংগৃহীত
ভোজ্যতেলের গুদাম। ছবি : সংগৃহীত

ভোজ্যতেলে ভেজাল নিয়ে উত্তাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। দূষণমুক্ত না করেই ট্যাংকারে ভোজ্যতেল পরিবহনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দূষণমুক্ত না করেই জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকারে ভোজ্য তেল পরিবহণ করায় চীনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে লাখ লাখ নেটিজেন সরকারের সমালোচনার করে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।

বিবিসি জানিয়েছে, সম্প্রতি চীনের বিভিন্ন ভোজ্যতেল কোম্পানির বিরুদ্ধে কয়লা ও জ্বালানি তেল পরিবহনকারী ট্রাকে ভোজ্যতেল পরিবহনের অভিযোগ উঠেছে। এ তালিকায় দেশটির রাষ্ট্রায়ত্ত ৩টি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। এগুলো হলো সিনোগ্রেইন, হোপফুল গ্রেইন এবং অয়েল গ্রুপ।

চীনে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। দেশটির ট্যাংকার জাহাজ ও ট্রাকে জ্বালানি তেলের পাশাপাশি তরল খাদ্যও পরিবহন করা হয়। নেটিজেনদের অভিযোগ, ট্রাকগুলো ঠিকমতো দূষণমুক্ত ও পরিষ্কার না করেই ভোজ্যতেল পরিবহন করা হয়েছে।

এক নেটিজেন লিখেন খাদ্য নিরাপত্তা এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তার এ পোস্টে আট হাজারের বেশি ব্যবহারকারী লাইক দিয়েছেন।

আরেক নেটিজেন লিখেছেন, আমি খুবই সাধারণ মানুষ। আমি বাঁচতে চাই। আর তার জন্য প্রয়োজন হবে দূষণমুক্ত খাদ্য।

বিবিসি জানিয়েছে, দেশজুড়ে সমালোচনার মধ্যে গতকাল বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে চীন সরকার। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও ঘোষণা দিয়েছে বেইজিং প্রশাসন।

এর আগে ২০০৮ সালে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সানলুর গুঁড়াদুধ পানে সাড়ে তিন লাখ শিশু অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়। পরে পরীক্ষায় গুঁড়াদুধে উচ্চমাত্রার রাসায়নিক পদার্থ মেলামিনের অস্তিত্ব পাওয়া যায়।

এ ঘটনার তদন্তে দেখা যায়, মেলামিন পরিবহনের জন্য যেসব ট্রাক ব্যবহার করা হয়েছিল সেগুলো ঠিকমতো দূষণমুক্ত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১০

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১১

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১২

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৩

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৪

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৫

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৬

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৭

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৮

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৯

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

২০
X