কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখা নিয়ে নতুন আইন

কাবুলের একটি বেকারিতে কাজ করছেন নারীরা। ছবি : রয়টার্স
কাবুলের একটি বেকারিতে কাজ করছেন নারীরা। ছবি : রয়টার্স

আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখা নিয়ে নতুন আইন নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নতুন আইন অনুযায়ী এখন থেকে দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে। পুরুষদের দাড়ি রাখাও বাধ্যতামূলক।

এ ছাড়া নারী-পুরুষ কেউ নামাজ আদায় ও রোজা পালন থেকে বিরত থাকতে পারবে না এবং গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না।

জানা গেছে, এ সংক্রান্ত ডিগ্রি ২০২২ সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জারি করেছিলেন। ওই ডিক্রিতে যেসব নিয়মকানুনের কথা বলা হয়েছিল তাই এখন আইনে রূপ দেওয়া হয়েছে। এরপর নীতিনৈতিকতা-বিষয়ক একগুচ্ছ নিয়মকানুন পালনে বাধ্যবাধকতা ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেওয়ার পর থেকে আফগানিস্তানে শরিয়াহ আইন কার্যকর শুরু করে তালেবান সরকার। এগুলো বাস্তবায়নে নৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এ মন্ত্রণালয় দেশটিতে ধর্মীয় বিধান পালনের বিষয়টি নজরদারি করে।

নৈতিকতা বিষয়ক মন্ত্রনালয় ইতিমধ্যেই অনুরূপ কিছু ধর্মীয় আইন প্রয়োগ শুরু করছে। তারা বলেছে, এসব লঙ্ঘনের জন্য হাজারো লোককে আটক করা হয়েছে৷ অথচ কখন কবে থেকে আইনগুলোর জন্য শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করে জানায়নি বিচার মন্ত্রণালয়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠার পর থেকে নারী ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করে। এ জন্য মানবাধিকার গোষ্ঠী এবং অনেক বিদেশি সরকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আন্তর্জাতিক তীব্র সমালোচনাও তালেবানকে তাদের শক্ত নীতি থেকে সরাতে পারছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১০

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১১

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১২

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৩

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৪

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৫

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৬

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৭

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৮

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৯

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

২০
X