কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ হ্যাকার গ্রুপের টার্গেটে ভারত-ইসরায়েল 

ছবি মিস্টিরিয়াস টিম বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া।
ছবি মিস্টিরিয়াস টিম বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া।

এক বছরেরও বেশি সময় ধরে ভারত ও ইসরায়েলকে টার্গেট করার অভিযোগ উঠেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামে একটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে। এ ছাড়াও অস্ট্রেলিয়া, সেনেগাল, নেদারল্যান্ডস, সুইডেন ও ইথিওপিয়ার কিছু প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করেছে এই হ্যাকার গ্রুপটি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ হ্যাকার গ্রুপটিকে নিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গ্রুপ-আইবি। এতে দাবি করা হয়েছে, হ্যাকার গ্রুপটি ভারত ও ইসরায়েলের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ অর্থনৈতিক খাতগুলোকে টার্গেট করে কার্যক্রম পরিচালনা করছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাদের কার্যক্রমগুলো ধর্মীয় ও রাজনৈতিকভাবে প্রভাবিত।

গত বছরের জুন থেকে বিশ্বজুড়ে ৭৫০টি ডিডোস আক্রমণসহ ৭৮টি ওয়েবসাইট বিকৃত করার অভিযোগ উঠেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামে একটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে। ‘গ্রুপ-আইবি’ নামে সিঙ্গাপুরভিত্তিক একটি সাইবার সিকিউরিটি ফার্ম ওই হ্যাকার গ্রুপটিকে ‘হ্যাকটিভিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছে। কোনো লাভের আশা ছাড়া মূলত রাজনৈতিক কারণে কম্পিউটার সিস্টেমে যারা আক্রমণ করেন তাদেরই ‘হ্যাকটিভিস্ট’ বলা হয়।

আরও পড়ুন : অস্ত্র ব্যবসায় ফুলেফেঁপে উঠছে ইউরোপ, খুঁজছে শ্রমিক

ফেসবুক ছাড়াও টেলিগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও হ্যাকার গ্রুপটির উপস্থিতি দেখা গেছে। ইসরায়েলবিরোধী কার্যক্রম চালানোর কারণ হিসেবে ওই গ্রুপটি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে। লিংকডইনে তারা দাবি করেছে, ইসরায়েলের সরকার ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা এবং নির্যাতন করছে। এসব বন্ধ না হওয়ার আগ পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার শপথ করেছে।

এই হ্যাকার গ্রুপটির নামের সঙ্গে বাংলাদেশ থাকায় স্বাভাবিকভাবেই এটিকে বাংলাদেশি গ্রুপ হিসেবে সন্দেহ করা হচ্ছে। এই গ্রুপের একটি ফেসবুক পেজও রয়েছে; যার ইন্ট্রোতে লেখা আছে, ‘আমাদের বাংলাদেশের সাইবার স্পেসকে রক্ষা করার জন্য আমরা কাজ করছি।’

গত বছরের ডিসেম্বরে ওই গ্রুপটি ভারতের কেন্দ্রীয় উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে হামলা চালায়। এ ছাড়া ২০২২ সালের জুনে ভারতের কয়েকটি প্রতিষ্ঠানে হামলার মধ্য দিয়েই মূলত তাদের কার্যক্রমের যাত্রা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X