কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঘোষণা দিয়েও পিছু হটলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

১৫ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তবে শেষ পর্যন্ত দেশে ফেরা আপাতত স্থগিতের কথা জানিয়েছেন তিনি। আজ শনিবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত মে মাসে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সামরিক বাহিনীবিরোধী দল জয়ী হলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। এই সংকটের মধ্যে আগামী ১০ আগস্ট বিমানে করে থাকসিন দেশে আসবেন বলে জানিয়েছিলেন তার মেয়ে পেতংটার্ন সিনাওয়াত্রা।

৭৪ বছর বয়সী থাকসিন থাইল্যান্ডের দুইবারের প্রধানমন্ত্রী। তবে ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির দায়ে সাজা এড়াতে ২০০৮ সালে থাইল্যান্ড থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান তিনি। এরপর থেকে তিনি দুবাইয়ে বসবাস করছেন।

আরও পড়ুন : নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী

শনিবার এক টুইটবার্তায় থাকসিন জানান, তার মেডিকেল চেকআপ করাতে হবে। এ জন্য দেশে ফেরা কয়েক সপ্তাহ বিলম্ব করছেন।

এতদিন নির্বাসনে থাকার পরও থাইল্যান্ডের শ্রমিক ও গ্রামের মানুষের মাঝে থাকসিন ও তার ফেউ থাই পার্টি বেশ জনপ্রিয়। এমনকি গত ১৪ মের সাধারণ নির্বাচনের ভোটে তার দল দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটির সেনা নিয়ন্ত্রিত সিনেট নির্বাচনে বিজয়ীদের প্রধানমন্ত্রী ঘোষণার পথ বন্ধ করে দেওয়ায় ফেউ থাই পার্টি সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছে।

এ জন্য চলতি সপ্তাহের শুরুতে রিয়েল এস্টেট ম্যাগনেট স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে থাকসিসের দল ফেউ থাই পার্টি। এ নিয়ে গতকাল শুক্রবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা ছিল। তবে নির্বাচনে বিজয়ী দলের প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে আদালতে সাংবিধানিক পর্যালোচনা থাকায় এ ভোট স্থগিত করা হয়। আগামী ১৬ আগস্ট এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X