কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

১৫ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আগামী ১০ আগস্ট বিমানে করে তিনি দেশে আসবেন বলে জানিয়েছেন তার মেয়ে পেতংটার্ন সিনাওয়াত্রা।

গত মে মাসে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে থাকসিন দেশে আসবেন বলে ঘোষণা দিলেন পেতংটার্ন সিনাওয়াত্রা।

৭৪ বছর বয়সী থাকসিন থাইল্যান্ডের দুইবারের প্রধানমন্ত্রী। তবে ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর দুর্নীতির দায়ে সাজা এড়াতে ২০০৮ সালে থাইল্যান্ড থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান তিনি। এরপর থেকে তিনি দুবাইয়ে বসবাস করছেন।

থাকসিনের মেয়ে পেতংটার্ন সিনাওয়াত্রা আজ বুধবার (২৬ জুলাই) ফেসবুকে লেখেন, ‘আমি যা লিখতে যাচ্ছি তা আমি বিশ্বাস করতে পারছি না। বাবা আগামী ১০ আগস্ট ডন মুয়াং বিমানবন্দরে ফিরে আসছেন।’

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে উপহার দেওয়া হাতি ফেরত নিল থাইল্যান্ড

তিনি আরও লেখেন, ‘আমি ও আমার পরিবারের সব সদস্য খুশি হওয়ার পাশাপাশি চিন্তিতও। তবে আমরা বাবার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

এতদিন নির্বাসনে থাকার পরও থাইল্যান্ডের শ্রমিক ও গ্রামের মানুষের মাঝে থাকসিন ও তার ফেউ থাই পার্টি বেশ জনপ্রিয়। এমনকি গত ১৪ মের সাধারণ নির্বাচনের ভোটে তার দল দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটির সেনা নিয়ন্ত্রিত সিনেট নির্বাচনে বিজয়ীদের প্রধানমন্ত্রী ঘোষণার পথ বন্ধ করে দেওয়ায় ফেউ থাই পার্টি সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছে।

এদিকে থাকসিনের দেশে প্রত্যাবর্তন নিয়ে থাইল্যান্ডের ডেপুটি ন্যাশনাল পুলিশপ্রধান সুরাচাতে হাকপার্ন বলেন, থাকসিন দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, বিমান অবতরণ করলে পুলিশ তার রুটিন দায়িত্ব পালন করবে। তাকে আদালতে হাজির করা হবে। আদালত যে রায় দেবে তা তাকে মেনে নিতে হবে।

একাধিক মামলায় থাকসিনকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার ইতিহাস

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১০

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১১

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১২

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৫

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৬

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৭

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৯

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

২০
X