কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

পুতিনকে সহায়তা করে বিপাকে চীন

পুতিন ও শি জিন পিং। ছবি : সংগৃহীত
পুতিন ও শি জিন পিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের দুই শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক এবং প্রযুক্তিগত উত্তেজনাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সঙ্গে মিলে দূরপাল্লার আক্রমণকারী ড্রোন ডিজাইন, নির্মাণ এবং জাহাজীকরণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে ওই দুই চীনা কোম্পানির ওপর।

বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ নিয়ে জানায়, চীনের ওই দুই কোম্পানি রাশিয়ার গারপিয়া সিরিজের দূরপাল্লার ইউএভি আক্রমণকারী ড্রোনটি যৌথভাবে ডিজাইন করেছে। ওই ড্রোনটি চীনে উৎপাদিত হওয়ার পর সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আরোপ করা প্রথম চীনা কোম্পানিটি হলো জিয়ামেন লিম্বাচ এয়ারক্রাফ্ট ইঞ্জিন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই কোম্পানিটি ইউএভি ড্রোনে স্থাপন করা ইঞ্জিনটি তৈরি করেছে।

নিষেধাজ্ঞা পাওয়া আরেকটি কোম্পানি হলো, রেডলেপাস ভেক্টর ইন্ডাস্ট্রি শেনজেন। রাশিয়ায় ড্রোন সরবরাহের সুবিধার্থে রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা টিএসকে ভেক্টরের সঙ্গে কাজ করার অভিযোগে এই কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, যদিও যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ার সামরিক-শিল্পঘাঁটিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সরবরাহের জন্য চীনা সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে; তবে রাশিয়ান সংস্থাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে ড্রোন ডিজাইন ও উৎপাদন করায় চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১০

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১১

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১২

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৪

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৫

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৬

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৯

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

২০
X