কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকের প্রতিষ্ঠাতা চীনের শীর্ষ ধনীর মোট সম্পদ কত?

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। ছবি : সংগৃহীত
টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। ছবি : সংগৃহীত

চীনের শীর্ষ ধনীর তালিকায় নাম লিখিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) । বর্তমানে দেশটির শীর্ষ ধনী তিনি। গত এক বছরে তার সম্পদের ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাইটড্যান্সের প্রতিষ্ঠাতার ব্যক্তিগত সম্পদ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ হাজার ৯১৬ বিলিয়ন টাকা (ডলারপ্রতি ১২০ টাকা ধরে)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এ তালিকা প্রকাশ হয়ে আসছে এবং ঝাং ইমিং এ তালিকায় ১৮তম অবস্থানে রয়েছেন।

এদিকে ধনীদের তালিকায় টিকটকের প্রতিষ্ঠাতা ইমিং গত বছরের শীর্ষ ধনী ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। ঝং নংফু স্প্রিং নামে একটি বোতলজাত পানি ও সফট ড্রিংক কোম্পানির মালিক। তিনি ২৪ শতাংশ সম্পদ হারিয়ে ধনীদের তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন, তার মোট সম্পদ এখন ৪৭দশমিক ৯ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রে আইনি সমস্যায় পড়েছে টিকটক। এরপরও ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে, যা ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ধনীদের প্রথম এবং দ্বিতীয় তালিকার পর তৃতীয় স্থানে আছেন টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনে ধনীর সংখ্যা কমছে। অন্তত ১ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী ১৪২ ব্যক্তি গত এক বছরে এ তালিকা থেকে বাদ পড়েছেন। বর্তমানে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩, যা ২০২১ সালের সর্বোচ্চ সংখ্যার থেকে প্রায় এক-তৃতীয়াংশ কম।

বিশ্লেষকরা জানান, অর্থনৈতিক মন্দা এবং দুর্বল পুঁজিবাজারের কারণে অনেকেই তাদের সম্পদ হারিয়েছেন। বিশেষ করে আবাসন এবং টেকসই জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য, ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেন। তবে এখনো বাইটড্যান্স প্রতিষ্ঠানে তার মালিকানা ৫০ শতাংশেরও বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X