কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৪০ এএম
অনলাইন সংস্করণ

মহাকাশে চীনের প্রথম নারী নভোচারীর পা

চীনের তিন নভোচারী। ছবি : এপি
চীনের তিন নভোচারী। ছবি : এপি

বিশ্বের বিভিন্ন দেশ মহাকাশে নিজেদের শক্তি ও উপস্থিতি স্থাপনের জন্য একের পর এক অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সফলতার পর এবার এগিয়ে আসছে এশিয়ার দেশ চীন।

বুধবার (৩০ অক্টোবর) ছয় ঘণ্টার যাত্রা শেষে তিন নভোচারী নিয়ে মহাকাশে পৌঁছেছে চীনের মহাকাশযান শেনঝু ১৯। এই অভিযানে চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী মহাকাশ প্রকৌশলী ওয়াং হাওজেও রয়েছেন।

চীন ইতিমধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের পর নিজেদের তিয়াংগং স্পেস স্টেশন স্থাপন করেছে। এই তিন নভোচারী আগামী ছয় মাস মহাকাশে অবস্থান করবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও স্পেসওয়াক পরিচালনা করবেন।

চীনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝু ১৯ মহাকাশযানটি মহাকাশে পাড়ি জমায়। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ৪৮ বছরের কমান্ডার কাই জুঝে, সঙ্গে আছেন ৩৪ বছরের সং লিংডং এবং ৩৪ বছরের ওয়াং হাওজে।

এদিকে চীন এই অভিযানের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে এগোচ্ছে। বেইজিং এই মিশনকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে, যা তাদের মহাকাশ অনুসন্ধানের লক্ষ্যে শতাধিক উৎক্ষেপণের পরিকল্পনার অংশ। মহাকাশ অভিযানের এই নতুন সফলতা চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে মহাকাশে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X