কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অভিষেকে জিনপিংকে আমন্ত্রণ, অংশগ্রহণ নিয়ে দোটানা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট জিনপিং। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট জিনপিং। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ট্যারিফের বোঝা চাপিয়ে দেশটিকে দাবিয়ে ফেলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু লোক দেখানো এসব কথা থেকে সরে এসেছেন তিনি। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ট্রাম্প। ওইদিন শপথ অনুষ্ঠান ঘিরে বিশ্বনেতাদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু চীনা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন বলে জানিয়েছে এবিসি নিউজ।

মার্কিন এই গণমাধ্যম বলছে, শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া জিনপিংয়ের কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর এই অনুষ্ঠানে যোগ দিলেই যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, সে নিশ্চয়তাও নেই।

ট্রাম্পের ভবিষ্যৎ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শপথ অনুষ্ঠানে জিনপিংয়ের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এ নিয়ে কিছু জানায়নি। যদিও বিশ্লেষকরা বলছেন, জিনপিং আসবে না বলেই মনে হচ্ছে। কারণ অতিথি তালিকায় তাইওয়ানের প্রেসিডেন্টও থাকতে পারেন। আবার মার্কিন রাজনীতিকদের উপস্থিতি জিনপিংকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে।

এছাড়া ট্রাম্প তো চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েই রেখেছেন। সেক্ষেত্রে জিনপিং যদি ওই অনুষ্ঠানে যোগ দেন, তাহলে তা হবে বোকামি। আর বেইজিং এটা মেনেও নেবে না। আবার চীনা নেতার সম্মান ও নিরাপত্তা নিয়ে দেশটির কর্মকর্তারা বরাবরই সচেতন। তাই তারাও এ নিয়ে রাজি হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১১

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১২

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৩

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৪

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৫

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৬

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৭

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৮

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৯

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

২০
X