কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে আল্লাহর নাম নিচ্ছিলেন কাজাখস্তানে বিধ্বস্ত বিমানের যাত্রীরা (ভিডিও)

বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

কাজাখস্তানের আক্তাও শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে যাত্রীদের আল্লাহর নাম স্মরণ করতে শোনা গেছে।

বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানের শেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছেন এক যাত্রী। এতে সেই সময়ের ভয়াবহ পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যাত্রী পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু...ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রসুলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সময় বিমানে এক যাত্রীকে ফ্লোরে পড়ে থাকতেও দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রোজনির উদ্দেশে রওনা দেয়। তবে মাঝ আকাশে গ্রোজনিতে ঘন কুয়াশার খরব পান পাইলট। ফলে বিমানটি কাজাখস্তানে অবতরণের চেষ্টা করেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতিও চান তিনি। তবে প্রক্রিয়া শেষ করার আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়।

কাজাখস্তানের সরকার জানিয়েছে, বিধ্বস্তের পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় তিন শিশুসহ ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। কেউ কেউ বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অনেকে আবার বলছেন, মাঝ আকাশে একঝাঁক পাখির সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। ফলে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।

কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা অন্য কোনো সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটি যথাযথ রক্ষণাবেক্ষণের আওতাধীন ছিল। তবে আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X