কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ নামাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ ‘জাগরোস’ সাগরে নামিয়েছে ইরান। বুধবার (১৫ জানুয়ারি) নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি, অন্যান্য সামরিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ জাহাজ উদ্বোধন করা হয়। খবর প্রেস টিভি।

জাহাজটি ইরানের নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশীয় প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক, সাইবার ও ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তি। অ্যাডমিরাল ইরানি জাহাজটির গুরুত্ব তুলে ধরে বলেন, জাগরোস ‘নৌবাহিনীর চোখ’ হিসেবে মহাসাগরের গভীরে নজরদারি করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।

এ জাহাজ ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার একটি অংশ। গত মাসে ইরান একটি ড্রোনবাহী রণতরী এবং গত সপ্তাহে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। ইরান এখন দেশীয় প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে।

অ্যাডমিরাল ইরানি আশা করেন, জাহাজটি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি এবং শহীদদের জন্য গর্বের কারণ হবে। জাগরোস ইরানের জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X