কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক মাস ধরে কাশিতে ভুগছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

বায়ুদূষণে ঢাকা পড়েছে রাজধানী জাকার্তা, ইনসেটে দেশটির প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
বায়ুদূষণে ঢাকা পড়েছে রাজধানী জাকার্তা, ইনসেটে দেশটির প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এক মাস ধরে কাশিতে ভুগছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন, বায়ুদূষণের কারণে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন। শুক্রবার (১৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার পর্যটন ও সৃজনশীল অর্থনীতিবিষয়ক মন্ত্রী সানদিয়াগা উনো জানান, তিনি (জোকো) গত চার সপ্তাহ ধরে কাশিতে ভুগছেন। আগে তার কখনো তার এমন পরিস্থিতি হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, তার কাশির কারণ নির্ণয়ে চেষ্টা করছেন তারা। তবে বায়ুদূষণের কারণে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার বায়ুমান পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। শনিবার সকালেও (১৯ আগস্ট) বায়ুদূষণের শীর্ষে ছিল শহরটি। এ সময়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শহরটির স্কোর ছিল ১৫৬। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট গত মাস থেকে কাশিতে ভুগছেন।

জাকার্তার এ দূষণের অন্যতম কারণ হচ্ছে যানবাহনের নিসৃত ধোঁয়া, নির্মাণকাজ, কয়লা ও জৈব জ্বালানির যথেচ্ছা ব্যবহার। এ ছাড়া জাকার্তার আশপাশের বিভিন্ন শিল্পকারখানার ধোঁয়া উদগীরণের কারণে শহরে বায়ুর পরিবেশ ক্রমশ অবনতি হচ্ছে।

দেশটিতে ২০২১ সালে দেশটির ৩২ জন নাগরিক শহরে বায়ুদূষণ কমাতে জোকোর বিরুদ্ধে পিটিশন দায়ের করেন। পর্যবেক্ষণে তিনজন বিচারকের একটি প্যানেল বায়ুদূষণের জন্য সরকারকে দায়ী করেন। বিচারকদের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জোকোর মন্ত্রিপরিষদ। তবে সেখানেও তারা হেরে যান। এ নিয়ে আবারও আপিল করেন জোকোর প্রতিনিধিরা। যা আদালতে এখনো বিচারাধীন। এরই মধ্যে মধ্যে প্রেসিডেন্টের অসুস্থতার খবর সামনে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X