কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১২:৪১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

ফিলিপাইনে আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মারাউই শহরে এক যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা আবু জাকারিয়া নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে শহরের বারাঙ্গে ব্যাঙ্গন এলাকায় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

ফিলিপাইনের মিন্দানাও সেনা কমান্ড ওয়েসমিনকম জানিয়েছেন, গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আবু জাকারিয়াকে গ্রেপ্তার করতে যায় পুলিশ ও সেনাসদস্যরা। এ সময় জাকারিয়া তাদের লক্ষ্য করে মর্টার শেল ও দুটি হ্যান্ড গ্রেনেড ছোড়ে। এরপর তাদের মাঝে ১০ মিনিটের মতো গুলিবিনিময় হয়। এতে জাকারিয়া নিহত ও এক সেনাসদস্য আহত হয়েছেন।

জঙ্গি সংগঠন মাউত গ্রুপের নেতা জাকারিয়ার আসল নাম ফাহারুদিন হাদজি সাত্তার। তিনি ২০২১ সালে আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাকে ধরতে লানাও দেল সুরে একাধিকবার সামরিক অভিযান চালানো হয়েছিল।

এই মাউত গ্রুপই ২০১৭ সালের মে মাসে মারাউই শহর অবরোধ করেছিল। এরপর শহরের নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও সংগঠনের মধ্যে টানা পাঁচ মাস লড়াই চলে। এতে ১৬৮ জন সেনাসদস্য, ৪৭ বেসামরিক নাগরিক এবং এক হাজার জঙ্গি প্রাণ হারায়।

এদিকে এ ঘটনার কয়েক ঘণ্টা পর পৃথক আরেক ঘটনায় ব্যাঙ্গন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আবু মুরসিদ নামের আরেক আইএস নিহত হয়েছেন। তিনি ডিআই ফিলিপাইনের উপনেতা এবং অর্থ ও লজিস্টিকস বিভাগের আমির।

ওয়েসমিনকম জানায়, আবু মুরসিদ সেনাসদস্যদের দিকে গ্রেনেড ছুড়েছিলেন। তবে এটি বিস্ফোরিত হয়নি। এরপর কোনো উপায় না পেয়ে সেনাসদস্যরা পাল্টা গুলি চালালে তিনি নিহত হন। সূত্র : এবিএস সিবিএন নিউজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X