কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনের যে নির্মাণ তাক লাগাচ্ছে বিশ্বের

হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। ছবি : সংগৃহীত
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছে চীন। ৩টি আইফেল টাওয়ারের সম্মিলিত ওজনের সমান এই সেতু নির্মাণ করা হয়েছে দেশটির গুইঝো প্রদেশে। বিস্ময়কর এই সেতুর নাম দেওয়া হয়েছে ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’। এই ব্রিজ নির্মাণের ফলে এক ঘণ্টার রাস্তা পেরোতে এখন সময় লাগবে মাত্র এক মিনিট।

‘দ্য মেট্রো’র প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দু’মাসের মধ্যে সেতুর ইস্পাত কাঠামোগুলো বসানো হয়েছে। বিশাল গিরিখাতের ওপর নির্মিত এই সেতুর ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি লম্বা এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি ৬০ লাখ পাউন্ড। এ বিষয়ে ঝাং শেংলিন নামে চীনের একজন রাজনীতিবিদ বলেন, চীন ইঞ্জিনিয়ারিংয়ে কতটা দক্ষ, তা এই প্রকল্প প্রমাণ করেছে। গুইঝো প্রদেশকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলাতে সহায়ক হবে এই সেতু।

এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার লি ঝাও জানিয়েছেন, সেতুটিকে দিনের পর দিন তৈরি হতে দেখা থেকে এর পূর্ণাঙ্গ রূপ নেওয়ার পর সেটির দিকে তাকালে একই সঙ্গে কৃতিত্ব ও গর্বের অনুভূতি জাগে তার।

৩.২ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ব্যবহার করে মুহূর্তেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। চীনের গ্রামীণ অঞ্চলের সঙ্গে শহরকে জুড়তেই এই সেতুর পরিকল্পনা করা হয়ে ছিল। পাশাপাশি পর্যটকদের হাঁটার জন্য কাচের রাস্তা, উঁচু বাঞ্জি জাম্পিং করার জায়গাও তৈরি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X