কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৮০ হাজার গোপন ছবি-ভিডিওসহ নারী গ্রেপ্তার, করতেন ব্ল্যাকমেইল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের (ভিক্ষু) সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে তাদের গোপন ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতেন। পুলিশ জানিয়েছে, ‘মিস গল্ফ’ নামে পরিচিত ওই নারী অন্তত নয়জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক করেন। গত তিন বছরে এভাবে তিনি প্রায় ৩৮৫ মিলিয়ন বাত (১২ মিলিয়ন ডলার) আদায় করেন।

তদন্তে দেখা গেছে, তিনি এসব সম্পর্কের ছবি ও ভিডিও সংরক্ষণ করতেন। অভিযানে তার বাসা থেকে ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে।

মামলার সূত্রপাত হয় চলতি বছরের জুনে। তখন ব্যাংককের একজন ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করেন। পরে জানা যায়, ওই নারী তাকে গর্ভধারণের দাবি করে ৭ মিলিয়ন বাত চেয়েছিলেন।

পুলিশ জানায়, একই কৌশলে তিনি একাধিক ভিক্ষুর কাছ থেকে অর্থ আদায় করেন। এসব অর্থের একটি বড় অংশ অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে বলেও ধারণা করছেন তদন্তকারীরা।

ওই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং ও চুরি করা সম্পদ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান। সঙ্ঘ সর্বোচ্চ পরিষদ তদন্ত কমিটি গঠন করেছে। সরকারও ভিক্ষুদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে।

দেশটিতে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধধর্মে বিশ্বাসী এবং ভিক্ষুদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিক্ষুদের নানা অনিয়ম, যৌন কেলেঙ্কারি ও মাদক সংক্রান্ত অভিযোগে সঙ্ঘ প্রতিষ্ঠানকে ঘনঘন বিতর্কের মুখে পড়তে হচ্ছে।

সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ ৮১ জন ভিক্ষুকে দেওয়া রাজকীয় উপাধি বাতিল করেছেন। তিনি বলেছেন, এসব ঘটনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনে গভীর আঘাত দিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X