শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে টাইফুন হাইকুই’র তাণ্ডব, বিদ্যুৎহীন ৩০ হাজার পরিবার

তাইওয়ানের দক্ষিণ-পূর্বে পাহাড়ি এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে টাইফুন হাইকুই। ছবি : সংগৃহীত
তাইওয়ানের দক্ষিণ-পূর্বে পাহাড়ি এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে টাইফুন হাইকুই। ছবি : সংগৃহীত

শক্তিশালী টাইফুন ‘হাইকুই’ তাইওয়ানে আঘাত হেনেছে। রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে হাইকুই। এ সময় টাইফুনের জেরে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাইকুই তাণ্ডবে সোমবার (৪ সেপ্টেম্বর) আরও প্রায় ২০০ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের সুদূর দক্ষিণ-পূর্বে পাহাড়ি এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে টাইফুন হাইকুই। ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। টাইফুন হাইকুই আছড়ে পড়ার পর তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ। গত চার বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত হানা প্রথম টাইফুন এটি। পরে টাইফুনটি দ্বীপের দক্ষিণ অংশে চলে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাইকুই আছড়ে পড়ার পর ২ লাখ ৪০ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর মধ্যে বেশির ভাগেরই সংযোগ পুনরায় চালু করা সম্ভব হলেও এখনো ৩৪ হাজারের কম পরিবার বিদ্যুৎহীন রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎহীন থাকা পরিবারগুলোর প্রায় অর্ধেকই তাইতুংয়ের পূর্বাঞ্চলীয় কাউন্টির।

বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং বলেছে, তাইওয়ানে টাইফুনের আঘাতে তাদের প্ল্যান্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে। সেগুলো কোনো ক্ষতির মুখে পড়েনি।

আঘাত হানা দ্বীপটির সিভিল অ্যারোনটিক্স অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তাইওয়ানের আন্তর্জাতিক ফ্লাইটে তেমন ব্যাঘাত ঘটেনি। শক্তিশালী এই টাইফুনের কারণে তাইওয়ানের কেবল ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানিয়েছে, সোমবার সকাল থেকে হাইকুই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে চীনের দিকে যেতে শুরু করেছে। তবে এই টাইফুনের প্রভাবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাইওয়ানজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে টাইফুন হাইকুইয়ের জেরে চীনের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও গুয়াংডংয়ের আশপাশে প্রবল বাতাস ও বিশাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে চলাচলরত জাহাজগুলোকেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X