কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানহোলে পড়ে যাওয়া শ্রমিককে বাঁচাতে গিয়ে মৃত্যু আরও ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের টোকিওর উপকণ্ঠে গিয়োদা শহরে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) এ দুর্ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, গিয়োদায় একটি পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা চলাকালে একজন শ্রমিক দুর্ঘটনাক্রমে ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিন শ্রমিক একে একে নিচে নামেন। তবে, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই মারা যান। নিহতদের সবার বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি।

ম্যানহোল থেকে উচ্চমাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হচ্ছিল বলে দমকল বিভাগ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এই গ্যাসের কারণেই শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান।

ঘটনার সময় প্রায় ১০ শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। তারা পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা এবং প্রয়োজন হলে দূষিত কাদা ও পানি পরিষ্কারের দায়িত্বে ছিলেন।

গিয়োদা শহরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”

উল্লেখ্য, গত জানুয়ারিতেও টোকিওর কাছে একটি রাস্তা ধসে এক ট্রাকচালক মারা যান। ওই ঘটনার পর স্থানীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারের দুর্ঘটনা সে বিতর্ককে আরও উসকে দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যানহোল থেকে উদ্ধার করা চার শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X