কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন রাজকুমারী

থাইল্যান্ডের রাজার বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভা মাহিদল। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের রাজার বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভা মাহিদল। ছবি : সংগৃহীত

দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভা মাহিদল গুরুতর রক্ত সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

২০২২ সালের ডিসেম্বরে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমায় সামরিক কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন বজ্রকিতিয়াভা। তখন থেকেই তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন।

দুই বছরেরও বেশি সময় পর রাজপরিবারের পক্ষ থেকে দেওয়া এই আপডেটে বলা হয়, চিকিৎসকদের সহায়তায় মেডিকেল ডিভাইস ও ওষুধের মাধ্যমে রাজকুমারীর ফুসফুস ও কিডনি সচল রাখা হয়েছে।

রাজপ্রাসাদের বিবৃতিতে আরও জানানো হয়, গত ৯ আগস্ট তার শরীরে রক্ত চলাচলে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের মাধ্যমে তার রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। চিকিৎসক দল রাজকুমারীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

৪৬ বছর বয়সী রাজকুমারী বজ্রকিতিয়াভা দেশটিতে ‘প্রিন্সেস ভা’ নামে পরিচিত। তিনি রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় মেয়ে এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করা বজ্রকিতিয়াভা জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কারাগারে নারী বন্দিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করেছেন।

রাজপ্রাসাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই রাজকুমারী হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র এক বছর আগে রাজা তাকে দেহরক্ষী কমান্ডে উচ্চ পদে নিয়োগ দেন।

৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণের চার স্ত্রীর সংসারে সাত সন্তান রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি নিজের উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X